অদ্য ০১ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এ ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নতুন বই বিতরণ করা হয়েছে। এছাড়াও ২০২২ শিক্ষাবের্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে যেসকল শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ইউপিএস এর অধ্যক্ষ… Continue reading পুরস্কার ও বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত…
Category: নোটিশ ও খবর
২০২৩ শিক্ষাবর্ষের ১ম ধাপের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশতি…
আজ ২৩ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা প্রশাসন স্কুল বোরহানউদ্দিন এর ২০২৩ শিক্ষাবর্ষের ১ম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে কৃতকার্য হয়েছে ২১ জন শিক্ষার্থী। বিকাল ৩.৩০ ঘটিকায় ফলাফল প্রকাশিত হয়। ফলাফল নিম্নরূপ:
মহান বিজয় দিবসে মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করে প্রশংসায় ভাসছে ইউপিএস..
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ২০২২ এর কুচকাওয়াজ মার্চ পাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এর গার্লস গাইড দল ২য় স্থান অধিকার করে। এছাড়া মনোজ্ঞ ডিসপ্লে তে ৩য় স্থান অধিকার করে ইউপিএস এর শিক্ষার্থীবৃন্দ। এর আগে ইউপিএস এর ভয়েজ স্কাউট দল অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করে মার্চপাস্টে অংশগ্রহণ… Continue reading মহান বিজয় দিবসে মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করে প্রশংসায় ভাসছে ইউপিএস..
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত…
আজ ০৩ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ ইউপিএস থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫.০০ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব মুন্নী ইসলাম। আরও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
২০২২ সালের এসএসসি পরীক্ষায় ইউপিএস এর ঈর্ষান্বিত ফলাফল…
আজ ২৮ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ সারাদেশে ২০২২ সালের এসএসসি, দাখিল ও সমমানের ফলাফল প্রকাশিত হয়। উক্ত পরীক্ষায় উপজেলা প্রশাসন স্কুল থেকে ৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ জন শিক্ষার্থী A+, ৩ জন A গ্রেড পেয়ে শতভাগ পাশ করে। A+ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ২জন গোল্ডন A+ পেয়েছে। উক্ত ফলাফলে অত্যন্ত উৎফুল্ল ও আনন্দিত… Continue reading ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ইউপিএস এর ঈর্ষান্বিত ফলাফল…
পরিত্যাক্ত বোতল ব্যবহার করে সমন্বিত মাছ, মুরগী ও শাকসবজি চাষ প্রজেক্ট উপস্থাপন করে প্রশংসিত ইউপিএস….
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনীতে "পরিত্যাক্ত বোতল ব্যবহার করে সমন্বিত মাছ, মুরগী ও শাকসবজি চাষ" বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করে প্রশংসা কুরিয়েছে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বোরউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে স্টল পরিদর্শন করেন ভোলা… Continue reading পরিত্যাক্ত বোতল ব্যবহার করে সমন্বিত মাছ, মুরগী ও শাকসবজি চাষ প্রজেক্ট উপস্থাপন করে প্রশংসিত ইউপিএস….
এমটি পরীক্ষার পুরস্কার বিতরণ…
আজ ১৭ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ উপজেলা প্রশাসন স্কুল বোরহানউদ্দিন এ অনুষ্ঠিত গত তিন মাসের (আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর) মাসিক পরীক্ষা (এমটি) তে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সকল কৃতি শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত..
উপজলো প্রশাসন স্কুল (ইউপিএস) এ ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম (বিজ্ঞান ও মানবিক শাখা) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গত ১ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ থেকে ভর্তি ফরম বিতরণ করা শুরু হয়েছে। স্কুলের অফিস কক্ষ থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর ২০২২… Continue reading ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত..
আগস্ট মাসের MT অনুষ্ঠিত…
আজ ১৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ তারিখ উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এ আগস্ট মাসের এমটি অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে একটি পরীক্ষা নেওয়া হয়। যা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী ২০ তারিখ উক্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। যা ইউপিএস… Continue reading আগস্ট মাসের MT অনুষ্ঠিত…
আগস্ট মাসের এমটি সংক্রান্ত…
নোটিশ আগামী ১৪ সেপ্টেম্বর আগস্ট মাসের এমটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সকল শিক্ষার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর এর মধ্যে বিদ্যালয়ের বেতন পরিশোধপূর্বক এমটি পরীক্ষার প্রবেশপত্র নেওয়ার জন্য বলা হলো। এমটি পরীক্ষার সিলেবাস স্বস্ব শ্রেণির শিক্ষকের কাছ থেকে জানা যাবে। স্বা/- মো. তরিকুল ইসলাম, উপাধ্যক্ষ, উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)
