নোটিশ ও খবর

পুরস্কার ও বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত…

অদ্য ০১ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এ ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নতুন বই বিতরণ করা হয়েছে। এছাড়াও ২০২২ শিক্ষাবের্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে যেসকল শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ইউপিএস এর অধ্যক্ষ জনাব মুন্নী ইসলাম মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ। এসময় তারা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উল্লেখ্য আগামী ২ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ হতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।

Leave a Reply