অদ্য ২৯ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ "অর্ধ-বার্ষিক/প্রাক বাছনিক পরীক্ষার " রুটিন প্রকাশিত হয়েছে। রুটিন দেখতে নিচের লিংকে ক্লিক করুন। এখানে ক্লিক করুন
Category: নোটিশ ও খবর
MT-3 পরীক্ষার ফলাফল প্রকাশিত…
গত ১৩ এপ্রিল ২০২৫ খ্রি তারিখ ইউপিএস এর মার্চ মাসের মাসিক পরীক্ষা (এমটি-৩) অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষার ফলফল অদ্য অপরাহ্নে প্রকাশ করা হয়েছে। ফলাফল দেখার জন্য নিচের লিংকে প্রবেশ করুন। ফলাফল দেখুন
২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন
আজ আমাদের প্রিয় উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)-এ অনুষ্ঠিত হলো ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান। শিক্ষাজীবনের একটি অধ্যায় শেষ করে নতুন যাত্রার পথে পা রাখলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ইউপিএস-এর সভাপতি জনাব মো. রায়হান-উজ্জামান। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।শিক্ষার্থীদের মঙ্গল… Continue reading ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫: ইউপিএস-এর গৌরবময় অর্জন!
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) আবারও চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। এবারের প্রতিযোগিতায় গার্লস গাইড দল (সিনিয়র গ্রুপ - মাধ্যমিক পর্যায়) প্রথম স্থান অধিকার করে উপজেলা পর্যায়ে শীর্ষস্থান ধরে রেখেছে। পাশাপাশি, বয়েজ স্কাউট দল (সিনিয়র গ্রুপ - মাধ্যমিক পর্যায়) তৃতীয় স্থান অর্জন করে… Continue reading মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫: ইউপিএস-এর গৌরবময় অর্জন!
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিদ্যালয় বন্ধের নোটিশ
এতদ্বারা ইউপিএস এর সকল শিক্ষক-শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল ২০২৫ থেকে যথারীতি ক্লাস কার্যক্রম চলবে। এছাড়া, আগামী ৬ এপ্রিল ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিশেষ দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকল শিক্ষক, শিক্ষার্থী… Continue reading ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিদ্যালয় বন্ধের নোটিশ
ফেব্রুয়ারি মাসের এমটি-২ পরীক্ষার ফলাফল প্রকাশিত…
অদ্য ১৩ মার্চ ২০২৫ খ্রি. ইউপিএস-এর ফেব্রুয়ারি মাসের এমটি-২ পরীক্ষার ফলাফল (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি) প্রকাশিত হয়েছে। ১০ম শ্রেণির ফলাফল আগামী রবিবার প্রকাশিত হবে। ফলাফল দেখতে নিচের লিংকে ক্লিক করুন। ফলাফল দেখুন
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ…
গতকাল ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) কর্তৃক সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে, সকল ভাষা শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
বার্ষিক শিক্ষা সফর ২০২৫ সফলভাবে সম্পন্ন
গত ১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)-এর বার্ষিক শিক্ষা সফর ২০২৫ অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের শিক্ষাসফরের গন্তব্য ছিল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শৈলাতে অবস্থিত নূরজাহান গার্ডেন। শিক্ষাসফরে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউপিএস-এর অধ্যক্ষ জনাব মো. মেহেদী হাসান। এছাড়াও, ইউপিএস-এর সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরাও এই সফরে অংশ নেন।… Continue reading বার্ষিক শিক্ষা সফর ২০২৫ সফলভাবে সম্পন্ন
২০২৫ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার
ইউপিএস এর ২০২৫ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশি হয়েছে। উক্ত ক্যালেন্ডার অনুযায়ি সকল পরীক্ষা, ছুটি ও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত…
উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত 'উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)', বোরহানউদ্দিনে জরুরি ভিত্তিতে ২ (দুই) জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। UPS_Circuler_25Download
