গতকাল ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) কর্তৃক সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে, সকল ভাষা শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
Author: Al Shahariar Hemu
বার্ষিক শিক্ষা সফর ২০২৫ সফলভাবে সম্পন্ন
গত ১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)-এর বার্ষিক শিক্ষা সফর ২০২৫ অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের শিক্ষাসফরের গন্তব্য ছিল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শৈলাতে অবস্থিত নূরজাহান গার্ডেন। শিক্ষাসফরে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউপিএস-এর অধ্যক্ষ জনাব মো. মেহেদী হাসান। এছাড়াও, ইউপিএস-এর সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরাও এই সফরে অংশ নেন।… Continue reading বার্ষিক শিক্ষা সফর ২০২৫ সফলভাবে সম্পন্ন
২০২৫ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার
ইউপিএস এর ২০২৫ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশি হয়েছে। উক্ত ক্যালেন্ডার অনুযায়ি সকল পরীক্ষা, ছুটি ও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত…
উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত 'উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)', বোরহানউদ্দিনে জরুরি ভিত্তিতে ২ (দুই) জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। UPS_Circuler_25Download
ষষ্ঠ শ্রেণির বিশেষ শ্রেণি মূল্যায়ন ফলাফল প্রকাশিত…
আজ ১১ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ ইউপিএস এর ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির বিশেষ শ্রেণি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার ফলাফল বিকাল ৩.৩০ মিনিটে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এ পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী ষষ্ঠ শ্রেণির রোল নির্ধারণ করা হবে। ফলাফল দেখতে ক্লিক করুন
২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত…
অদ্য ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এর ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অর্ধবার্ষিক পরীক্ষা থেকে ৩০% এবং বার্ষিক পরীক্ষা থেকে ৭০% নম্বর নিয়ে গ্রান্ড ফাইনলা রেজাল্ট তৈরি করা হয়েছে। আর গ্রান্ড ফাইনালের মাধ্যমে শ্রেণিতে রোল নির্ধারণ করা হয়েছে। ফলাফল দেখার জন্য নিম্নের লিংকে ক্লিক করুন। ফলাফল দেখুন
বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশিত…
আজ ১৩ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এর ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশতি হয়েছে। আগমী ৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ থেকে শুরু হয়ে ২১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত এ পরীক্ষা চলবে। যার ফলাফল প্রকাশিত হবে আগামী ২৯ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ। উল্লেখ্য, ইউপিএস এর ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায়… Continue reading বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশিত…
আগষ্ট মাসের মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশিত….
আগষ্ট মাসের মাসিক পরীক্ষা (এমটি) এর ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন। এখানে ক্লিক করুন
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত…
উপজেলা প্রশাসন স্কুল, ১৬ সেপ্টেম্বর: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এর মিলনায়তনে আজ সকাল ১০টায় এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী, শিক্ষা ও মানবতার বার্তা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের মধ্যে… Continue reading পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত…
আগস্ট মাসের এমটি পরীক্ষা অনুষ্ঠিত…
অদ্য বৃহস্পতিবার (১২ সেম্পেম্বর) ইউপিএস এর আগস্ট মাসের মাসিক পরীক্ষা (এমটি) অনুষ্ঠিত হচ্ছে। এতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৭০ নম্বরের এবং দশম শ্রেণির ১০০ নম্বরের লিখিত পরীক্ষা রয়েছে। উল্লেখ্য প্রতি মাসে মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং যারা শ্রেণির মেধা তালিকায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকার করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
