নোটিশ ও খবর

ইউপিএস পরিদর্শনে ভোলা জেলার মান্যবর জেলা প্রশাসক

আজ ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি. সন্ধ্যায় উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) পরিদর্শন করেন ভোলা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। তাঁর এ সৌজন্য পরিদর্শনে ইউপিএস পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন—

  • উপজেলা নির্বাহী অফিসার ও ইউপিএস-এর সভাপতি জনাব মনোরঞ্জন বর্মন
  • সহকারী কমিশনার (ভূমি) ও ইউপিএস-এর অধ্যক্ষ জনাব রনজিৎ চন্দ্র দাস
  • সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম রুহুল আমিন
  • বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুজ্জামান
  • উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম

মান্যবর অতিথিবৃন্দ বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁদের উপস্থিতি ও আন্তরিক আগ্রহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)-এর পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

Leave a comment