নোটিশ ও খবর, সহশিক্ষা কার্যক্রম

আবারো শ্রেষ্ঠত্বের ধারা বজায় রাখলো উপজেলা প্রশাসন স্কুল—ইউপিএস।

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বোরহানউদ্দিন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠানে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)।

উক্ত আয়োজনে অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন স্কুলের বয়েস স্কাউট দল স্কুল পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে নেয়। একইসঙ্গে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে তারা অর্জন করে দ্বিতীয় স্থান—যা পুরো অনুষ্ঠানে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

সৃজনশীল মেধা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) বরাবরের মতোই সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রনজিৎ চন্দ্র দাস বলেন—
“এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম। যাঁদের অবদানে আজকের এই অর্জন, তাঁদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

এই অর্জনের মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো—উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) মানসম্মত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে এক অনন্য প্রতিষ্ঠান।

Leave a comment