নোটিশ ও খবর

উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)-এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)-এ আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব রনজিৎ চন্দ্র দাস। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ আল শাহরিয়ার (হিমু)। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ মোর্শেদ আলম। বক্তব্য দেন সহকারী শিক্ষক ইকতারুল ইসলাম হাসান ও ইশরাত জাহান ইশা। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সরকারি আবদুল জব্বার কলেজের প্রভাষক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জনাব লিটন রক্ষিত সহ আরও কয়েকজন অভিভাবক।

প্রধান অতিথির বক্তব্যে জনাব রনজিৎ চন্দ্র দাস বলেন, উপজেলা প্রশাসন স্কুল সুনাম ও সফলতার সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছি।” এ সময় তিনি জানান, অতি শিগগিরই বিদ্যালয়ে একটি চারতলা ভবন নির্মাণকাজ শুরু হবে, যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরবর্তীতে উপস্থিত সবার মাঝে নাস্তা বিতরণের মাধ্যমে অভিভাবক সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a comment