আজ আমাদের প্রিয় উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)-এ অনুষ্ঠিত হলো ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান। শিক্ষাজীবনের একটি অধ্যায় শেষ করে নতুন যাত্রার পথে পা রাখলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ইউপিএস-এর সভাপতি জনাব মো. রায়হান-উজ্জামান। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
শিক্ষার্থীদের মঙ্গল কামনায় করা হয় বিশেষ দোয়ার আয়োজন।

বিদায় নয়, নতুন যাত্রার শুরু — শুভ হোক তোমাদের ভবিষ্যৎ।
মহান আল্লাহ তাআলা যেন তোমাদের মেধা, পরিশ্রম ও স্বপ্নের যথাযথ মূল্য দেন।
সবাই আমাদের পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন,
যাতে তারা আসন্ন এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে।
