বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) আবারও চমকপ্রদ সাফল্য অর্জন করেছে।
এবারের প্রতিযোগিতায় গার্লস গাইড দল (সিনিয়র গ্রুপ – মাধ্যমিক পর্যায়) প্রথম স্থান অধিকার করে উপজেলা পর্যায়ে শীর্ষস্থান ধরে রেখেছে। পাশাপাশি, বয়েজ স্কাউট দল (সিনিয়র গ্রুপ – মাধ্যমিক পর্যায়) তৃতীয় স্থান অর্জন করে গৌরবের অংশীদার হয়েছে।

এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইউপিএস-এর নিবেদিতপ্রাণ শিক্ষক, পরিশ্রমী শিক্ষার্থী এবং তাঁদের সহায়তাপূর্ণ অভিভাবকরা। ইউপিএস কর্তৃপক্ষ কুচকাওয়াজে অংশ নেওয়া সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
উল্লেখ্য, ইউপিএস দীর্ঘদিন ধরে শিক্ষা, শৃঙ্খলা ও সহপাঠ্য কার্যক্রমে ধারাবাহিক সফলতা অর্জন করে আসছে। এবারের অর্জনও তারই এক উজ্জ্বল উদাহরণ।
