গত ১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)-এর বার্ষিক শিক্ষা সফর ২০২৫ অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের শিক্ষাসফরের গন্তব্য ছিল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শৈলাতে অবস্থিত নূরজাহান গার্ডেন।

শিক্ষাসফরে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউপিএস-এর অধ্যক্ষ জনাব মো. মেহেদী হাসান। এছাড়াও, ইউপিএস-এর সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরাও এই সফরে অংশ নেন।
সকাল ৯টায় বোরহানউদ্দিন খেয়াঘাট থেকে লঞ্চযোগে যাত্রা শুরু হয়। বেলা ১টায় পিকনিক স্পটে পৌঁছে শিক্ষার্থীরা নূরজাহান গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। ফেরার পথে একটি চরে দুপুরের খাবার পরিবেশন করা হয়, যা সফরকে আরও উপভোগ্য করে তোলে।

শিক্ষার্থীদের ভাষায়, এবারের শিক্ষা সফর ছিল অসাধারণ। পিকনিক স্পট, যাতায়াত, খাবারের মান এবং বিনোদনের ব্যবস্থা নিয়ে তারা অত্যন্ত আনন্দিত। অভিভাবকরাও আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এই সফল আয়োজনের পেছনে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
