নোটিশ ও খবর

ক্লাস রুটিন পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশিত…

আজ ২৩ জুন ২০২৪ খ্রি. তারিখ উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এর এক জরুরী সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় ক্লাস রুটিন পরিবর্তন করা হয়। নতুন এ রুটিনে ক্লাস শুরু হবে সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত। তবে তার আগে সকাল ৯.৩০ ঘটিকা থেকে ১০.০০ ঘটিকা পর্যন্ত চলবে সমাবেশ ও প্রস্তুতি।

ফুল টাইম স্কুলিং কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য স্কুলের উপাধ্যক্ষ সকল শিক্ষার্থীদের অভিভাবকে দুপুরে লাঞ্চ বক্সে খাবার দেওয়ার অনুরোধ জানান।

উল্লেখ্য এর আগে তীব্র তাপদাহের কারণে মর্নিং সেশনে (সকাল ৮.০০ টা থেকে দুপুর ১.০০ টা) ক্লাস পরিচালনা করা হতো।

নিম্নে প্রকাশিত নতুন রুটিন দেওয়া হলো। এছাড়াও সকল পরীক্ষার রুটিন বা ক্লাস রুটিন দেখেতে নিচের বাটনে ক্লিক করুন।

Leave a comment