বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন ও দালালপুর উন্নয়ন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ইউপিএস এর ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ ২০ জুন ২০২৪ খ্রি. তারিখ বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বোরহান উদ্দিন ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি জনাব মীর মোঃ জসিমের সভাপতিিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইমরান জাহিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দালালপুর উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি জনাব সাখাওয়াত হোসেন প্রমুখ সহ আরও অনেকে।

উল্লেখ্য, ইউপিএস থেকে এবার বিজ্ঞান বিভাগে ১৩ ও মানবিক বিভাগে ৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে আট জন ছাত্রীর ৮ জনই জিপিএ-৫ পেয়েছে।
এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে অনুপ্রাণিত করার জন্য ইউপিএস এর অধ্যক্ষ বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব Mir Mohammad Jasim সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যদের ধন্যবাদ জানান।
