অদ্য ২১ শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এ যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস – ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ইউপিএস এর মিলনায়তনে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউপিএস এর সহকারী শিক্ষক জনাব মো. আল শাহরিয়ার এর সঞ্চালনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইউপিএস এর উপাধ্যক্ষ জানাব মো. তরিকুল ইসলাম।
এছাড়াও মহান ভাষা শহীদ দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস বিষয়ে একটি মাল্টিমিডিয়া প্রজেক্টরে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

পরিশেষে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
