আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ রোজ শনিবার থেকে ইউপিএস এর সাপ্তাহিক সহ-শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহের প্রতি শনিবার এ সহ-শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে রুটিন করে English Language Club, Debating Club, Math Technique, Science Experiment, Group Works, সুন্দর হস্তাক্ষর প্রশিক্ষণ, কুরআন ও নামাজ শিক্ষা, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে (নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন) প্রশিক্ষণ এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করানো হবে।

উপরোক্ত রুটিনের আলোকে আজ English Language Club এবং কুরআন ও নামাজ শিক্ষা ক্লাশ অনুষ্ঠিত হয়েছে।
আমরা আশা করছি সাপ্তাহিক এ সহ-শিক্ষা কার্যক্রম শতভাগ বাস্তবায়ন করলে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে উঠবে। সকলের কাছে দোয়া কামনা করছি।
