নিজস্ব প্রতিবেদক: উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এর ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউপিএস এর অধ্যক্ষ জনাব নাজমুল হাসান মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও ইউপিএস এর সভাপতি জনাব রায়হান-উজ্জামান মহোদয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পক্ষিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক জনাব নাগর হাওলাদার মহোদয়।

ইউপিএস এর সহকারী শিক্ষক জনাব আল শাহরিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, এবছর ইউপিএস থেকে ১৮ জন শিক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরিশেষে সকলের কাছে পরক্ষার্থীদের জন্য দোয়া কামনা করছি।
