নোটিশ ও খবর, Uncategorized

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত…

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এ প্রথমবারের মতো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


১৩ জানুয়ারি শনিবার উক্ত প্রতিযোগিতার ১ম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ২০টি ইভেন্টে অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। যার মধ্যে  বালিশ খেলা, মোরগ লড়াই, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, মার্বেল দৌড়, অংক দৌড়, হাড়িভাঙ্গা ইভেন্টে উল্যেখযোগ্য।

১ম বারের মত আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ বিষয়ে স্কুলের উপাধ্যক্ষ বলেন আমরা প্রতিবছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখব যাতে করে খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে প্রতিভাবান শিক্ষার্থীদের শনাক্ত করতে পারি।


আগামী ১৪ জানুয়ারি রবিবার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যেখানে রয়েছে কুরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত, আবৃত্তি, সংগীত, নৃত্য, যেমন খুশি তেমন সাজ, উপস্থিত বক্তৃতার মতো আকর্ষণীয় ইভেন্ট।

Leave a comment