প্রতিবছরের মত এবারও শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)।

ইতিমধ্যেই, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন বই সংগ্রহ করা হয়েছে। এখন অপেক্ষা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার।
আগামীকাল ১লা জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ সকাল ১০ ঘাটিকায় উপজেলা প্রশাসন স্কুলে সবক ও বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব নাজমুল হাসান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পক্ষিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপিএস এর জমিদাতা জনাব নাগর হাওলাদার।
এক বিজ্ঞপ্তিতে উক্ত বই উৎসব অনুষ্ঠানে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানান ইউপিএস এর উপাধ্যক্ষ মো. তরিকুল ইসলাম।
