উপজেলা প্রশাসন স্কুল, (ইউপিএস) এ ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ১৫ এপ্রিল রোজ শনিবার সকাল ১১টায় স্কুলের মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মুন্নী ইসলাম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব নওরীন হক মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষার্থী ও তাদের অভিভাবক, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ।

দশম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার বাঁধন ও সপ্তম শ্রেণীর ছাত্র তানিম ইসলাম তুর্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নওরীন হক মহোদয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মুন্নী ইসলাম মহোদয়। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করে মোঃ ফয়জল আমিন জিহাদ এবং বক্তব্য রাখে বিদায়ী শিক্ষার্থীর আসনা আক্তার। এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে ১০ম শ্রেণির ছাত্রী এনিয়া এবং মানপত্র পাঠ করে দশম শ্রেণীর ছাত্রী মিথিলা আলম মিম।

এছাড়া অনুষ্ঠানে মাসব্যাপী নামাজ ও কোরআন শিক্ষার ক্লাসের সামষ্ঠিক মূল্যায়নে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে…
