শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) কর্তৃক এক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউপিএস এর সহকারী শিক্ষক জনাব মো. আল শাহরিয়ার (হিমু) এর সঞ্চালনায় অনুষ্ঠানে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য নিয়ে আলোচনা করেন উপাধ্যক্ষ জনাব মো. তরিকুল ইসলাম। এছাড়াও অন্যান্য শিক্ষকরা দিবসটির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠান ৪টি ইভেন্টে ২টি গ্রুপে প্রায় অধ-শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। যার মধ্যে সর্বমোট ২৪ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষনা করে পুরস্কার বিতরণ করা হয়।
পরিশেষে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন সেই সকল সূর্যসন্তানদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


Very good
LikeLike