নোটিশ ও খবর

পরিত্যাক্ত বোতল ব্যবহার করে সমন্বিত মাছ, মুরগী ও শাকসবজি চাষ প্রজেক্ট উপস্থাপন করে প্রশংসিত ইউপিএস….

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনীতে “পরিত্যাক্ত বোতল ব্যবহার করে সমন্বিত মাছ, মুরগী ও শাকসবজি চাষ” বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করে প্রশংসা কুরিয়েছে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এর শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বোরউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে স্টল পরিদর্শন করেন ভোলা ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলী আজম মুকুল। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব রাসেল আহমেদ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মুন্নী ইসলাম।

এসময় এমপি বলেন, পরিত্যাক্ত বোতল ব্যবহার করে সমন্বিত মাছ, মুরগী ও শাকসবজি চাষ প্রজেক্টটি সময়োপোযোগী প্রজেক্ট। যদি এটি বাস্তবায়ন করা যেতে পারে তাহলে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে ভোলা জেলার আর্থ ও সামাজিক উন্নয়নে ব্যাপক উন্নতি সাধন হবে। এসময় তিনি ইউপিএস এর শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের আরো নতুন নতুন প্রজেক্ট উদ্ভাবন করার জন্য উৎসাহ দেন।

Leave a comment