উপজলো প্রশাসন স্কুল (ইউপিএস) এ ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম (বিজ্ঞান ও মানবিক শাখা) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গত ১ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ থেকে ভর্তি ফরম বিতরণ করা শুরু হয়েছে।
স্কুলের অফিস কক্ষ থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ আমাদের ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ভর্তি হতে পারবেন। তিনি আরও বলেন, সর্বমোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। যার মধ্যে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আহবান করেছে ইউপিএস। প্রতি শ্রেণিতে আসন সংখ্যা ৩০ জন। উপজেলার এ স্বনাধন্য বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এরই মধ্যে অনেক শিক্ষার্থী ভর্তি ফরম সংগ্রহ করেছেন।

