বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস

উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) স্বাগতম!

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আধুনিক মান সম্মত শিক্ষা, ধর্মীয় নৈতিকতার সমন্বয় আদর্শ মানুষ গড়ার শপথ নিয়ে এবং অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াতে বোরহানউদ্দিনে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করে “উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)”। শিক্ষার্থীদের মেধা বিকাশের জাতীয় মূল ধারার বাংলা শিক্ষাব্যবস্থায় সুশৃঙ্খল পরিবেশে ও নৈতিক আদর্শের মানুষ গঠনের উদ্দেশ্য নিয়ে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে, ভোলা-চরফ্যাশন মহাসড়ক এর পাশে মনোরম পরিবেশে ২০১৮ এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

“উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)”এ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিনের সুযোগ্য নেতৃত্ব ও যথাযথ দিক নির্দেশনায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বর্তমানে এর অধ্যক্ষ/সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সাইফুর রহমান।


একঝাক দক্ষ, নিবেদিতপ্রাণ, যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক নিষ্ঠার সাথে পাঠদানে নিয়োজিত আছেন। ডিজিটাল কন্টেন্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক সময়োপযোগী শিক্ষাদানের কার্যক্রম চলছে। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যাবলিতেও এ প্রতিষ্ঠান অগ্রগামী থাকছে। ইতোমধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক।

আপনার সন্তানকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে “উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)” অঙ্গীকারবদ্ধ।