বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই একদিন দেশ ও জাতিকে নেতৃত্ব প্রদান করবে। তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত ও আলোকিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০১৭ সালে বোরহাউদ্দিন উপজেলায় প্রতিষ্ঠা লাভ করে “উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)”। গত ০১ জানুয়ারি ২০১৮ তারিখ থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন কর্তৃক পরিচালিত এই প্রতিষ্ঠানটি একটি রাজনীতি, সন্ত্রাস ও ধূমপানমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। দেশের সর্বত্র ছড়িয়ে থাকা অন্যান্য স্বনামধন্য স্কুল ও কলেজের মত এই প্রতিষ্ঠানটিও শিক্ষা দানের মহান ব্রতকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।
এই প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলো সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ। প্রজেক্টর, সিসিটিভি, কম্পিউটার ল্যাব ও অন্যান্য আধুনিক যন্ত্রপাতি দ্বারা শিক্ষার ডিজিটালাইজেশনের ব্যবস্থা নেয়া হয়েছে। একদল অত্যন্ত নিবেদিত প্রাণ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠ পরিকল্পনা অনুযায়ী এবং শিক্ষার্থীদের উপযোগী করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। অবসর সময়ে পড়াশোনার সুবিধাসহ পত্রিকা ও পাঠ সহায়ক বই সমৃদ্ধ পাঠাগার রয়েছে। শিক্ষার্থীদের খেলাধূলার জন্য রয়েছে প্রশস্ত মাঠ। এখানে ছেলেদের জন্য ফুটবল, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস এবং মেয়েদের জন্য হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলার ব্যবস্থা থাকবে। এছাড়াও সহ শিক্ষা কার্যক্রম হিসেবে রয়েছে ল্যাংগুয়েজ ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাব, ইনডোর গেমস, বার্ষিক ম্যাগাজিন ইত্যাদি যা শিক্ষার্থীদের মানষিক বিকাশে ও প্রতিযোগিতামূলক পরিবেশের উপযোগী করে গড়ে তুলতে সহায়তা করবে।
অধ্যক্ষ হিসেবে আমি এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের একজন প্রকৃত মানুষ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই যারা সমাজ ও দেশের উন্নতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।
রনজিৎ চন্দ্র দাস
অধ্যক্ষ
উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)
বোরহানউদ্দিন, ভোলা।
